সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে লকডাউন। প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। মোড়ে মোড়ে চলছে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ রয়েছে দুরপাল্লার বাসসহ সকল ধরনের গনপরিবহন। তবে কিছু কিছু এলাকায় ব্যটারীচালিত ভ্যান, ইজিবাইক ও মটরসাইকেল চলাচল করেতে দেখা গেছে। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। বন্দরে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের বন্দরে খোলামেলা চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরার ১০টি মোবাইল কোর্টের অভিযানে ৬৫ টি মামলায় ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান এনডিসি আজাহার আলী। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানিয়েছেন, শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ১ হাজার ৮৩৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন। তবে করোনা উপসর্গ নিয়ে কেবল সাতক্ষীরা মেডিকেলে আজ পর্যন্ত মারা গেছেন ২২৭জন। সাতক্ষীরায় বিভিন্ন হাসপাতালে মোট ৩৩৯ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৭জন ও সাতক্ষীরা সদর হাসপাতালে ২৬জন করোনা পজেটিভ রোগী ভর্তি আছেন। বাকীরা বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে প্রায় ৪০০ রোগী ভর্তি রয়েছেন। বর্তমানে সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার উর্দ্ধগতি। গত সপ্তাহখানেক যাবত সাতক্ষীরায় করোনা সনাক্তের হার ৫০ শতাংশের ওপরে বৃদ্ধি পায়। বুধ ও বৃহস্পতিবার জেলায় করোনা সংক্রমনের হার ছিল ৫৩ দশমিক ১৯ শতাংশ। তা শনিবারে কিছুটা কমে দাড়ায় ৪৭ দশমিক ১৭ শতাংশে। এমন বাস্তবতায় শনিবার থেকে জেলায় সাত দিনের সর্বাত্নক লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। এদিকে, সাতক্ষীরা সীমান্ত পথে বৈধ অবৈধ যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সীমান্ত জুড়ে কঠোর নজরদারী শুরু করেছে বিজিবি। গত এক সপ্তাহে বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক নারী পাচারকারী ও এক ভারতীয় নাগরিকসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














