শেখ আব্দুল করিম মামুন হাসান কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ করোনা ভাইরাসের কারণে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কর্মহীন পেশাজীবীদের মধ্যে ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। ১৬ মে শনিবার বিকালে কালিগঞ্জ প্রেসকাবের হলরুমে ঈদ সামগ্রী বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেস কাবের সভাপতি শেখ সাইফুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ এর চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ সাতক্ষীরা সমিতির সভাপতি ও সাতক্ষীরা যুব একাডেমীর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মোঃ খলিল উল্লাহ ঝড়–, সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুস সবুর, ব্যাংকের সাবেক হেড অব ক্রেডিট হারুন অর রশিদ, বিশিষ্ট চিংড়ী ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, বিশিষ্ট ব্যাংকার আব্দুল কাদের প্রমুখ। কালিগঞ্জ প্রেসকাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসকাবের সাংবাদিকবৃন্দ, নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী বৃন্দ ও কালিগঞ্জ দলিল লেখক ও মহুরী উপস্থিত ছিলেন। সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এমএম আমজাদ হোসেন পবিত্র ঈদউল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এবং কালিগঞ্জ প্রেসকাবের দ্বিতীল ভবন নির্মানের সহযোগীতার আশ্বাস দেন। কালিগঞ্জ প্রেসকাবের পক্ষে ঈদ সামগ্রী উপহার গ্রহন করেন সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। রেজিষ্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকদের পক্ষে গ্রহন করেন কালিগঞ্জ দলিল সমিতির সহ-সভপাতি আব্দুল গফ্ফার ও দলিল লেখক ইকবাল হোসেন। নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসার পক্ষে শিক্ষক ও কর্মচারী বৃন্দ গ্রহন করেন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














