শেখ আব্দুল করিম মামুন হাসান কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ দৈনিক আলোকিত বাংলাদেশের কালিগঞ্জ,সাতক্ষীরা প্রতিনিধি শেখ আব্দুল হামিদ ও তার পরিবারের উপর হামলাকারী এজাহার ভুক্ত আসামীরা পুলিশের ধরা ছোয়ার বাইরে থেকে বেপরোয়া ভাবে চলাফেরা করছে। এই মামলার সন্ত্রাসী আসামীগণ প্রকাশ্য দিবালোকে উপজেলা সদরে ঘোরাফেরা করায় মামলার ভবিষ্যত নিয়ে উৎবেগ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। জানা যায়, গত ২৮ এপ্রিল কালিগঞ্জ প্রেস কাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হামিদ ও তার পরিবারের উপর প্রতিবেশি সন্ত্রাসী আব্দুস সোবাহান ও তার পুত্রদ্বয় পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করে। হামলায় শেখ আব্দুল হামিদ ও তার পিতা শেখ আব্দুর রশিদ হাড়কাটা ও হাড় ভাঙ্গা মারাতœক রক্তাক্ত জখম হয়। একই ঘটনায় সাংবাদিক স্ত্রী, মা, দুই পুত্র ও পরিবারের সদস্যরাও আহত হয়। ঐঘটনায় কালিগঞ্জ থানায় সাংবাদিক আব্দুল হামিদ ২৮ এপ্রিল আসামী শেখ আব্দুস সোবাহান সহ ৪ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করলে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হুসেন বিষয়টি তদন্ত সাপেক্ষে গত ১লা মে তারিখে আসামী শেখ আব্দুস সোবাহান গংদের বিরুদ্ধে দন্ডবিধি ৪৪৬/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৩৫৪, পেনাল কোড-ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেন। মামলা নং-০২। তাং-০১/০৫/২০২০। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন এস,আই তারিকুল ইসলাম। এদিকে চাঞ্চল্যকর ঐ মামলার আসামীরা পুলিশের ধরা ধোয়ার বাইরে থেকে বিভিন্ন কৌশলে মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে এবং স্বাক্ষীদের কে স্বাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি অব্যহত রেখেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সাংবাদিকের উপর হামলাকারী ১নং আসামী শেখ আব্দুস সোবাহান ও তার শালক ফজর আলী একত্রে কালিগঞ্জ উপজেলা সদরে খোলামেলা ভাবে ঘোরা ফেরা করছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














