এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটা থানা সদর সহ আশে পাশের ছোট ছোট বাজারগুলোতে কড়া লকডাউন পালিত হচ্ছে। নিতান্তই কোন কাজ ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না সাধারন মানুষ। সাতক্ষীরা জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী পাটকেলঘাটায় শিশু খাদ্যের দোকান ও কাঁচামালের দোকান সকাল থেকে বেলা ১২.০০ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন। ঔষদের দোকান, ডাক্তার চেম্বার নিয়মিত সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকতে দেখা যায়। এদিকে বস্ত্রালয়, হাড়ি পাতিল, গার্মেন্টস, জুতা, মুদি দোকান, হোটেল রেস্তরা, চায়ের দোকান, ফার্নিচার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক, কম্পিউটার, রড সিমেন্ট এর দোকান নিয়মিত বন্ধ থাকতে দেখা যায়। পাটকেলঘাটা থানা পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায়। এদিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শুধু মালবাহী ট্রাক ছাড়া গণপরিবহন, দূরপাল্লার পরিবহন চলতে দেখা যায়না। মাঝে মধ্যে দু-একটা ইজিবাইক, ইঞ্জিন ভ্যান, মোটর ভ্যান চলাচল করতে দেখা যায়। তবে পুলিশের নজরে পড়লে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। অপর দিকে কিছু নিম্ন আয়ের মানুষেরা অতি কষ্টে দিন যাপন করছে। এরা না পারে উপরে উঠতে, না পারে নিচে নামতে, দিন আনে দিন খায় এদের কোন আয়ের উৎস নেই। তার পরও এদের রয়েছে কিস্তির জ্বালা। ৬ দিনের মাথায় পরিশোধ করতে হয় কিস্তির টাকা।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













