এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরার পাটকেলঘাটা পশ্চিম পাড়ায় সামান্ন বৃষ্টি হলে ১/২ ফুট পানি বৃদ্ধি পায়। অনেকের নিচু ঘরের ভিতরে পানি ঢুকে রয়েছে যার ফলে সারারাত জেগে থাকতে হয়। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। দিশেহারা হয়ে পড়েছে ৩শত পরিবার। সরেজমিনে তদন্তে জানা গেছে সাতক্ষীরার পাটকেলঘাটা পশ্চিম পাড়া ও পূর্ব পাড়া মিলে ৩শত পরিবারের ছোট বড় মিলে ২হাজার লোকের বসবাস। বর্ষা মৌসুম আসলে সামান্ন বৃষ্টি নামার সাথে সাথে এদের দুঃখ্যের শেষ নেই। পূর্বে যে স্থান দিয়ে পানি নিষ্কাষনের কালভার্ট ছিল সেসব স্থানে বাড়ি ঘর হওয়ায় পানি বাঁধা পড়ে গিয়ে মহল্লায় ঢুকে পড়ছে। সেই সাথে গরু ছাগল সারারাত দাড়িয়ে থাকতে হয়। ঐ গ্রামের বাসিন্দা এজাহার আলী বলেন নির্বাচনের সময় চেয়ারম্যান, মেম্বাররা ভোট নেওয়ার সময় বিভিন্ন উন্নয়নের বুলি দিয়ে যায়। পরে এসব প্রতিনিধিদের আর দেখা মেলে না। গাজি আব্দুস সালাম জানান আমাদের এই দুই পাড়া ২হাজার লোকের বসবাস। বাড়ির উঠানে পানি ঘর থেকে বের হতে পারছি না। মতনে হয় এ যেন একটা ছোট খাট নদি এছাড়া সাপ পোকড়েরও আনাগোনা। আমরা ভয়ে ভয়ে কোন রকমে রাত কাটায়। এমন কোন জনপ্রতিনিধি নেই যে, আমাদের এই ২পাড়ার ২হাজার মানুষের পানি বন্দি থেকে রক্ষা করবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













