পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় দারোগা পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে দু’জন ভুয়া দারোগাকে জনতা আটক করেছে। শনিবার বিকেল সাড়ে ৫ টায় হাবিবনগর থেকে দারোগা পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ভূয়া পুলিশ অফিসার পৌরসভার সরল গ্রামের ৩ নং ওয়ার্ডের মান্নান গাজীর ছেলে ফারুক গাজী (৪৫) ও সরল ৫ নং ওয়ার্ডের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে নুরুজ্জামান বিশ্বাস (৩৫)। হরিঢালী ক্যাম্প পুলিশ তাদেরকে থানায় সোপর্দ করেছে। আইনী প্রক্রিয়ায় তাদের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি এজাজ শফী জানান। তারা গদাইপুর বাজার, আগড়ঘাটা বাজার ও হাবিব নগর বাজারে লকডাউনের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল বলে স্থানীয়রা জানায়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














