সাতক্ষীরা প্রতিনিধি ঃ বাংলাদেশ-ভারত সীমান্ত নদী ইছামতির সাতক্ষীরার ভাতশালা এলাকা থেকে অজ্ঞাত এক নারীর হাত, পা, মাথা কাটা মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার দুপুরে মরদেহটি বাংলাদেশ সীমান্তের দেবহাটা উপজেলার ভাতশালা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভাতশালা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সামছুদ্দিন জানান, ভাতশালা টহল ক্যাম্প হতে কিছু দুরে হাত, পা, মাথা বিহিন একটি মরদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি সেখানে গিয়ে মরদেহটি নদীতে ভাসতে দেখে বিষয়টি দেবহাটা থানা ও বিজিবি অধিনায়কের জানানো হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সাথে মাথা না থাকায় পরিচয় মেলানো খুবই কঠিন হয়ে পড়েছে। তবে, মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে স্থানীয়দের ধারনা, মরদেহটি ভারতীয় কোন নাগরিকে হতে পারে। জোয়ারের পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশে এসেছে। তবে ওই মরদেহের হাত, পা ও মাথা যেভাবে কাটা হয়েছে তাতে এমন নিষ্ঠুরতায় হতবাক সীমান্ত পাড়ে বসবাসকারীরা।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













