কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর থানার এএসআই আনোয়ার প্রশংসাই ভাসছে। গত বৃহঃপতিবার রাত ২ টার সময় ঝিনাইদহ আরাপপুর টহল ডিউটি চলা কালিন হঠাত দেখেন একটা অটো রিক্সা করে ১০ জন লোক ঘুরাঘুরি করছে। কাছে যেয়ে জানতে পারে একজন মহিলা আহসানের স্ত্রী আফরোজা খাতুন প্রসাব বেদনায় কাতরাচ্ছে ঝিনাইদহ এই মহামারি করোনার মধ্য কোন কিনিক খোলা নাই। কিন্তুু আফরোজা খাতুন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন এএসআই আনোয়ার সাথে সাথে ঝিনাইদহ আরাপপুর রাবেয়া হাসপাতালের মালিক মোঃ সোহেল রানার সাথে ০১৭৪১-০৯৫৯২৪ নং মোবাইলে যোগাযোগ করে সে রাতে ডাঃ নিয়ে এসে আফরোজা খাতুন কে সিজার করে। ঝিনাইদহ রাবেয়া হাসপাতালের মালিক সোহেল রানা বলেন আমি রাতে বাসায় ছিলাম হঠাত ঝিনাইদহ সদর থানার এ এস আই আনোয়ার আমাকে ফোন করলে আমি সেই রাতে এসে ডাঃ মেনেজ করে আমি রোগী কে চিকিৎসা দেওয়ার ব্যাবস্থা করি মা এবং বাচচা সবাই সুস্থ আছেন। বিষয়টা যখন অনলাইন ফেসবুকে ভাইরাল হয় তখন থেকেই এ এস আই আনোয়ার ঝিনাইদহ প্রশংসায় ভাসছে অনেক সংগঠনের প থেকে তাকে আসুবাদ জানিয়েছেন। এই বিষয়ে এএসআই আনোয়ার বলেন আমি ছোট বেলা থেকেই মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করি তারপর চাকরী জীবনেও এমন ভালো কাজ অনেক করেছি। এটা আমার জীবনের নতুন কোন ঘটনা নয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যতদিন বেচে থাকবো ততদিন মানুষের সেবা করে যাব ইনশাআল্লাহ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














