দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভোগান্তীর শিকার স্থানীয় এলাকাবাসী। গত বুধবার উপজেলার হাজিরহাট গ্রামে দুপুর ১১ টায় স্থানীয় এলাকাবাসী অবৈধযান ট্রলি বন্ধ ও সড়ক সংস্কারের দাবিতে এই মানববন্ধন করেছে। মানববন্ধনে ভূক্তভোগীরা জানায়, উপজেলার দশমিনা ইউনিয়নের হাজির হাট লঞ্চঘাট এলাকায় তিন বছর পর্যন্ত প্রায় ৭০মিটার সড়কের বেহাল দশা । এই সড়ক দিয়ে দশমিনা উপজেলার প্রায় এক থেকে দেড়হাজার লোক দৈনিক লঞ্চযোগে ঢাকায় আশা যাওয়া করছে। এছাড়াও হাট বাজারের হালকা ও ভারি পন্য নিয়ে সড়কটি দিয়ে আশা যাওয়া করতে হয়। সড়কটি দিয়ে নিষিদ্ধযান ট্রলির চলাচলে বিভিন্ন যায়গায় বড়ো বড়ো গর্ত হওয়ায় এতে ওই এলাকার মানুষের চলাচলে চরম ভোগান্তী পোহাতে হচ্ছে । বর্ষার দিনে কাদা জমে থাকা ও শুস্ক মৌসুমে ধুলা-বালীতে একাকার হয়ে যায়। স্থানীয় প্রভাবশালীরা হাজির হাট লঞ্চঘাট এলাকায় ইট ও বালু ব্যবসায়ীদের অবৈধযান ট্রলি ওভারলোড করে মালামাল বহন করায় এই সড়কের বেহাল দশা হয়েছে। স্থানীয়রা ট্রলি চলাচল নিষেধ করতে গেলে প্রভাবশালীরা তাদের নামে প্রায়ই মিথ্যা চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি দেয় । মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. মিলন খান, মো. রমিজ হোসেন, মো. সোহাগ, মো. হালিম খান, শাহজাহান হাওলাদার ও মিলন মৃধা প্রমুখ। এই বিষয় উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ মকবুল হোসেন বলেন,ঐ সড়কটি করার জন্য জাইকার মাধ্যমে টেন্টার প্রক্রিয়াধীন। কিছুদিনের মধ্যে কাজ শুরু করা হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














