ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরমপন্থী সন্ত্রাসীদের অন্ধকার পথ থেকে আলোর পথে এনে পবিত্র মাহে রমজানে ও ঈদকে সামনে রেখে যে আর্থিক অনুদান প্রদান করেছেন তা মানবতার অপূর্ব দৃষ্টান্ত। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে তখন শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তা ও সতর্কতার সাথে দেশবাসীকে সুরক্ষার চেষ্টা করে চলেছেন। তিনি চরমপন্থীদের উদ্দেশ্য করে আরও বলেন, আলোর পথে থেকে নিজেকে, নিজের পরিবার ও দেশকে সন্ত্রাস দূর্নীতিমুক্ত রেখে মধ্যম আয়ের দেশে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তা করতে হবে। তিনি গতকাল সোমবার দুপুর ১ টায় ফুলতলা উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে খুলনা জেলার আত্মসমার্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খুলনা জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ সজিব খান, জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক মোঃ মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা, জেলা এনএসআই এর উপ- পরিচালক মোঃ আজিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, ফুলতলা প্রেস কাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা ও আবু তাহের রিপন, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে চরমপন্থী নেতা মোল্যা ফারুক হোসেনসহ ফুলতলার ৩২ জন ও ডুমুরিয়ার ৩ জন চরমপন্থীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার মোট সাড়ে ১৭ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














