ঝিনাইদহ প্রতিনিধি : সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন। সিভিল সার্জন: ডা: সেলিনা বেগম জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৫৯ টি নমুনা পরীার ফলাফল এসেছে। এদের মধ্যে ১৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদরে ১১ জন, শৈলকুপায় ২ জন, কালীগঞ্জে ৩ জন ও কোটচাঁদপুরে রয়েছে ১ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১’শ জনে। নতুন করে ১৭ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৫’শ ৯১ জনে। এদিকে লকডাউনের ৩ দিন চলছে কঠোর ভাবে। লকডাউন কার্যকরে মাঠে রয়েছে সেনা, পুলিশ ও স্থানীয় প্রশাসন। শনিবার সকাল থেকেই শহরের পোস্ট অফিস মোড়, মুজিব চত্বর, হামদহসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। শহরের আগতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিনা কারণে বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। দোকান-পাট, ব্যবসায় প্রতিষ্ঠান যেন খোলা না হয় এ জন্য অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। যশোর সেনানিবাসের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার ক্যাপ্টে মো: তানজিমুল আনোয়ার বলেন, আমার আমাদের ৩য় দিনের প্রেট্টোল এ্যাকিভিটির অংশ হিসেবে কাজ করছি। যারা বাইরে বের হচ্ছে তারা স্বাস্থ্যবিধি মানছেন কি না? সামাজিক দুরত্ব মানা হচ্ছে কি না? এই বিষয়টি ল্য করছি। বিশেষ করে বিভিন্ন বাজার ও পাবলিক প্লেসে আমরা কাজ করছি। তাছাড়াও জরুরী পরিসেবা বাদে যে সমস্ত গাড়ি চলছে তাদের সঠিক কারণ যাচাই করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে একসাথে কাজ করে সরকারি যে নির্দেশনা আছে তা কার্যকরে কাজ করছি।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














