দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। নিজস্ব তহবিল থেকে ৩২শ” অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্ত ও সমাজে নির্যাতিত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছে দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী। করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংকট মোকাবেলায় গত সোমবার সকালে উপজেলার উত্তর আরজবেগী সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে বসুন্ধরা গ্রুপের এ মানবিক সহায়তা প্রদান করা হয়। ইউনিয়নের ৫,৪ ও ৬ নং ওয়ার্ডে আর বিকাল ৪টায় ১,২, ৩,৪ নং ওয়ার্ডে ২৫শ” পরিবারের মাঝে মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারকে ৫কেজি চাল, ৫কেজি আটা, ২ লিটার তৈল, ২কেজি চিনি, ২প্যাকেট সেমাই, ২কেজি ডাল, ২প্যাকেট লবন, ১প্যাকেট দুধ ও ২টা সাবন দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহামুদ লিটন বলেন, দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ খাবার বিতরণের পাশাপাশি পরিকল্পনা করছে আরও বড় পরিসরে কিছু করার। ইউনিয়ানে ত্রাণ বিতরণ করায় আমার প থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, দেশব্যাপি মহামারি কান্তি লগ্নে বসুন্ধরা গ্রুপের প থেকে উপজেলার সদর ইউনিয়ানে ত্রাণ বিতরণ করায় আমার প থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ বসুন্ধরা গ্রুপ সব সময় এ ধরনের ত্রাণ বিতরণ করে থাকে। আমরা আশা করছি যত ধরনের বিপদই আসুক বসুন্ধরা গ্রুপের সহায়তায় আমরা মোকাবিলা করতে পারবো। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ভূমি সংস্কার সচিব তরফদার আক্তার জামিল, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহামুদ লিটন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন ভুট্টো, সমাজ সেবক মোঃ নাসির উদ্দিন সিকদার (সান্টু) প্রমুখ।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















