এম.মিজানুর রহমান লিটন, প্রেমবাগ, অভয়নগর থেকে : অবিশ্বাস্য মনে হলেও সত্যি, “সম্রাট”একটি ষাঁড়ের নাম । আসছে ঈদ উল-আযহায় যশোরের পশু হাটে বাড়তি আকর্ষন ছড়াবে অভয়নগর প্রেমবাগের ষাঁড় সম্রাট। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির ওজন আনুমানিক ২৫ মন অর্থাৎ ১০০০ হাজার কেজি। ষাঁড়টি লম্বা ৯.৫ ফুট, উচ্চতা ৫.৬ ফুট, বুকের বেড় ৮.৭৫ ফুট,গায়ের রং সাদা কালো মিশিয়ে। ষাঁড়ের মালিক মোঃ আব্দুস সাত্তার (০১৯০২৫১১৪৩৫), পিতা মৃতঃ আবুল কালাম, সাং-ধলিরগাতী, প্রেমবাগ, অভয়নগর, যশোর। তিনি জানান এই ষাঁড়টি আমি ২০১৯সালের প্রথম দিকে মাত্র ৮০ হাজার টাকায় ক্রয় করি। দৈহিক গঠন দেখে এর নামকরন করি”সম্রাট”। কোন প্রকার মোটাতাজাকরন ঔষধ ছাড়াই শুধু খাবার খাইয়ে ২.৫ বছরে এত বড় করেছি সম্রাটকে। ক্রয়ের পর থেকে এক বছর পর্যন্ত দিনে খাবার খেতো ২শ থেকে ৩শ টাকার। এখন দিনে খাবার খায় ৩শ থেকে প্রায় ৫শত টাকার মত। গত বছর (২০২০) কোরবানীর ঈদে ষাঁড়টির দাম হয়েছিলো ৪/৪.৫ লাখ টাকা, আসছে ঈদ উল আযহা-কে সামনে রেখে ষাঁড়টির দাম হাকানো হয়েছে ২০ ল টাকা। ষাঁড়টিকে এক পলক দেখতে দূর দুরন্ত থেকে মানুষ আসছে দলে দলে। বিভিন্ন এলাকার ষাঁড়/গোশ ব্যবসায়ীদেরও আসতে দেখা যাচ্ছে। মালিক আব্দুস সাত্তারের ভাষ্য মতে ৭ ল টাকা পর্যন্ত দাম বলেছেন এক ব্যবসায়ী,আমার চাহিদা ২০ ল টাকা, তবে কিছু কম বেশি তো হবেই, কিন্তু দেশের এই মহামারীতে একটু চিন্তিত রয়েছি। সবশেষ “সম্রাট” কে বিক্রি করে দিতে হবে ভাবতেই চোখে পানি এসে যাচ্ছে।
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...














