শালিখা(মাগুরা)প্রতিনিধি ঃ বিশ্বব্যাপি মরণব্যাধি করোনা ভাইরাস (কেভিড১৯)এর কারণে নিজ ঘরে আটকে পড়া কর্মহীন,শ্রমজীবি,খেটে খাওয়া, ও হতদরিদ্র মানুষ এখন গৃহবন্দি। কাজ করতে না পেরে অনেকেই এখন মানবেতার জীবন যাপন করছেন। জাতীর এই কান্তিকালে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন মাগুরার শালিখা উপজেলার কর্মচারী কল্যাণ সমিতি। উপজেলা পষিদ মুক্ত মঞ্চে আজ মঙ্গলবার সকাল ১০ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৬০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নবীরুজ্জামান, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শিমুল হাসান(সিএ উপজেলা পরিষদ),সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান(সার্ভেয়ার উপজেলা ভূমি অফিস),অমৃত কুমার অফিস সহকারী উপজেলা (ইউএনও অফিস) প্রমুখ। এছাড়াও কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের এই সংকট ময় মুহুর্তে ঈদ সামগ্রী হাতে পেয়ে মহা-খুশি এসব কর্মহীন,শ্রমজীবি মানুষগুলো। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, ১কেজি সেমাই,৫০০ গ্রাম চিনি,৫০০ গ্রাম ডাল,৫০ গ্রাম গুড়া দুধ,১টি সাবান,পাতা শ্যাম্পু ৬টি,৫০ গ্রাম কিসমিস ও এক প্যাকেট হুইল পাওডার। উপহার সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান বলেন, আপনারা সকলেই সামাজিক দূরুত্ব বজায় রাখবেন এবং সকলেই মাস্ক ব্যবহার করবেন। কারন করোনা ভাইরাস একটি মহামারি এবং ছোয়াছে প্রকৃতির, কখন কার শরীরে করোনা আক্রান্ত হবে তা বোঝা মুশকিল। ফলে আপনারা সকলে সাবধানে থাকবেন। এই ভাইরাস কখন কবে দেশ থেকে শেষ হবে বলা যাচ্ছেনা। করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরী হতে এমন হতে পারে এক বছর লেগে যেতে পারে। তাই আমাদের সকলেরই সতেন এবং সাবধান থাকতে হবে।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















