উদয় শংকর সিংহ, কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ জাগরণী চক্র ফাউন্ডেশন কেশবপুর এরিয়া অফিসের আওতায় করোনা ভাইরাস (কেভিড-১৯) মহামারিতে ৬ টি শাখার মাধ্যমে দরিদ্র ও নিন্ম আয়ের ৬ শত পরিবারের মাঝে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের এলাকা ব্যাবস্থাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও শাখা ব্যাবস্থাপক উজির আলীর সঞ্চালনায় মঙ্গলবার সকালে কেশবপুর শাখা অফিসে আর্থিক সহায়তা বিতরণ করেন উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ ও কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ। অপরদিকে সাতবাড়িয়া শাখা অফিসে শাখা ব্যাবস্থাপক আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আর্থিক সহায়তা বিতরণ করেন ত্রিমোহিনী ইউপি চেয়ারমান আনিসুর রহমান। বক্তব্য রাখেন এলাকা ব্যাবস্থাপক জয়নাল আবেদীন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান। এছাড়াও চুকনগর শাখা অফিসে শাখা ব্যাবস্থাপক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আর্থিক সহায়তা বিতরণ করেন আটলিয়া ইউপি চেয়ারমান প্রতাপ রায়। বক্তব্য রাখেন এলাকা ব্যাবস্থাপক জয়নাল আবেদীন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















