খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ৫০ জন দরিদ্র মুক্তিযোদ্ধার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস নিজস্ব অর্থায়নে মঙ্গলবার এ কর্মযজ্ঞ পরিচালনা করেন। এদিন সকালে খাজুরার রায়পুর ইউনিয়নে ১০ জন দরিদ্র মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন তিনি। পরে দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে খাজুরা ও পুলেরহাট বাজারে বন্দবিলা ও জহুরপুর ইউনিয়নের ২৮ জন মুক্তিযোদ্ধার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে তিনি (আব্দুল আজিজ) সোমবার উপজেলা সদর, জামদিয়া, দরাজহাট ও ধলগ্রাম ইউনিয়নে দরিদ্র মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন। জানতে চাইলে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস বলেন, দেশের সব শ্রেণীর মানুষ করোনায় খাদ্য সংকটে পড়েছে। তার ব্যতিক্রম নয় মুক্তিযোদ্ধারা। উপজেলার অধিকাংশ মুক্তিযোদ্ধা পরিবার অসচ্ছল। তাদের ভিটেবাড়ি ছাড়া কোন সহায় সম্পত্তি নেই। সামান্য ভাতার টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। এসব দিক বিবেচনা করে ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে সামর্থ অনুযায়ী সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছি। এদিকে কষ্টের সময় ওই দরিদ্র মুক্তিযোদ্ধারা এ ঈদ সামগ্রী পেয়ে খুশি হয়েছেন। দীর্ঘদিন পরে মুক্তিযোদ্ধা একে অপরকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই খোশগল্পে মেতে উঠেন। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের মৃত আমিন উদ্দীন বিশ্বাসের ছেলে। তৎকালীন ৮ ডিসেম্বর উপজেলায় প্রথম স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে বাঘারপাড়াকে শক্র মুক্ত ঘোষনা করেন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















