উদয় শংকর সিংহ,কেশবপুর ব্যুরো : যশোর জেলা প্রশাসন যশোর কর্তৃক বিশেষ বিধিনিষেধ শুরুর পর থেকে জেলা তথ্য অফিস ৮টি উপজেলায় পর্যায়ক্রমে করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক সড়ক প্রচার করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর জেলা তথ্য অফিস যশোরের উদ্যোগে বৃহস্পতিবার কেশবপুরে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক” প্রকল্পের অধীনে সিফোরডি খাতের আওতায় যশোর জেলার কেশবপুর উপজেলা পরিষদ, কেশবপুর প্রেসকাব চত্বর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় , ত্রিমোহনী মোড়, সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতামূলক সড়ক প্রচার করা হয়। প্রচারে সার্বিক কার্যক্রম তদারকি করেন জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান। এছাড়া প্রচারে অংশ নেন অত্র অফিসের মোঃ মমিন এবং কাজী নূর হোসেন। জেলা তথ্য অফিসের প্রচার কেশবপুর প্রেসকাবের সামনে এলে তাদের সাথে শুভেচ্ছা জানান কেশবপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী,যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান প্রমূখ।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














