সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল

0
1

আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি’র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কিসমত আলী মোড়ল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান ও ঢাকুরিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জি এম মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিক এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাস্টার হুমায়ূন কবির মিন্টু, প্রকাশ কাঞ্জিলাল, আলী শাহ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি তাঁর অবদান এবং গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আজিজুর রহমান, ফেরদৌসী আলী, আয়ুব আলী প্রমুখ।
আলোচনা শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, জিয়াউর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমামুল ইসলাম লাল্টু, ঢাকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here