সেলিম রেজা মুকুল সাতক্ষীরা ব্যুরো প্রধান ঃ বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ছেলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর পূর্বপাড়া গ্রামের নিহত শেখ রেজাউল ইসলামের ছেলে শেখ রিপন (৩৯)। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কলারোয়া উপজেলার বসন্তপুর তালতলা নামক মোড়ে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেখানে তিনি পোল্ট্রি মুরগির ব্যবসা করেন। এই ব্যবসা প্রতিষ্ঠান হতে ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল ঢালী ২০ হাজার টাকার পোল্ট্রি মুরগী বাকী নেন। গত ০৭ জুলাই ২০২১ তারিখে উজ্জ্বল ঢালীর নিকট এই টাকা চাইলে তিনি তার (রিপনের) উপর প্তি হয়ে মারধর শুরু করেন। এক পর্যায়ে উজ্জ্বল ঢালী, হৃদয় মোড়ল ও ইমান আলী তার উপর প্তি হয়ে তাকে কিল ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করেন। তখন পাশে থাকা তার বাবা শেখ রেজাউল ইসলাম তাকে উদ্ধার করতে আসলে উজ্জ্বল ঢালী তার বাবার বুকে সজোরে লাথি মেরে গুরুতর আহত করেন। পরণে তার বাবাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক উজ¦ল ঢালীর সহযোগী হিসেবে এ সময় হামলা চালান ওফাপুর গ্রামের আফজাল ঢালী, রনি ঢালী, হায়দার ঢালী, হৃদয় মোড়ল, আজগর ঢালী, ঈমান আলী বিশ্বাস, আকিমদ্দি বিশ্বাস, অজেদ ঢালী ও রুহুল আমিন মোড়ল। উক্ত ব্যক্তিরা সবাই আগে থেকেই পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেন বলে তিনি জানান। তিনি আরো জানান, এ ঘটনার পরদিন ০৮ জুলাই তিনি বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অজানা কারণে পুলিশ আজও পর্যন্ত এ মামলায় কোন আসামীকে গ্রেফতার করেন নাই। অথচ এ মামলার প্রধান আসামী উজ্জ্বল ঢালী এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। সংবাদ সম্মেলন শেখ রিপন এ সময় তার বাবার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও তার পাওনা টাকা উদ্ধারের জোর দাবী জানান। একইসাথে হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।
Home
খুলনা বিভাগ বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সাতক্ষীরা প্রেসকাবে ছেলের সংবাদ সম্মেলন
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














