যশোর কোতয়ালী মডেল থানার নতুন ভবনের ভিত্তিপস্তর স্থাপন করলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
18

স্টাফ রিপোর্টার,যশোর থেকেঃ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পুলিশ সদস্যের পেশাদারিত্বে সাথে কাজ করার নিদের্শ দিয়েছেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার তাদের সাথে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে। পুলিশ সদস্যদের রাজনৈতিক ক্যাডারে এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো চেষ্টা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ ব্যাপারে অত্যান্ত সতর্ক এবং সুচিন্তিত। দেশের বিভিন্ন প্রান্তে কিছু নাশকতা তৈরির চেষ্টা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী কোথাও পুলিশ এবং জনগণকে পরস্পরের প্রতিপক্ষ বানানোর সুযোগ দেন নি। পুলিশ সদস্যরা প্রজতন্ত্রের কর্মচারী হিসেবে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের মধ্য দিয়ে জনবন্ধন পুলিশ বাহিনী হিসেবে আগামী দিনে জনগণকে সেবা প্রদান করবে। যাতে করে জনগণ প্রকৃত পক্ষে পুলিশকে তাদের বন্ধু হিসেবে ভাবতে পারে। সেটাই নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন।
শনিবার যশোর কোতয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ছয়তলা ফাউন্ডেশনের নতুন ভবন চারতলা পর্যন্ত ১১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, কোতয়ালি থানা অনেক ঐহিত্যবাহী। মহান স্বাধীনতার যুদ্ধে এই থানার বড় ভূমিকা রয়েছে। চব্বিশের গণঅভ্যূত্থানে পর সারা দেশে যখন মব কালচারের মাধ্যমে বিভিন্ন থানা লুট হয়ে যায়, তখন বিএনপির কর্মীরা মানব প্রাচীর তৈরি করে কোতয়ালি থানার সুরক্ষা নিশ্চিত করেছিলো। যদিও বিগত দেড় দশক এই দলের কর্মীদের অনেক দুঃখ বেদনা ছিলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি । কিন্ত বিএনপি কর্মীরা উপলদ্ধী করেছিল একটি সভ্য রাষ্ট্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীর সদস্যরা অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে বাদ রেখে আনইশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অসম্ভব। উন্নত অবকাঠামো এবং কর্ম পরিবেশে পুলিশ সদস্যরা জনগণকে আরও উন্নত সেবা দিতে পারবেন আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করাসহ কাজের মানের ব্যাপারে কোন আপস না হয় সেটা নিশ্চিত করার জন্য যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর গণপূর্ত বিভাগের বর্তমান প্রকৌশলীর জাহিদুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা, কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here