যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

0
20

যশোর অফিস : শিশুর প্রকৃত শিক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্যারেন্টিং বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দিয়ে একটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। শিশুর মানসিক বিকাশ, নৈতিকতা, মূল্যবোধ, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশে অভিভাবক এবং শিক্ষকদের সম্মিলিত দায়িত্ব পালন করতে হবে। শিশুদের প্রতি যত্নশীল আচরণ, সময় দেওয়া এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি সুন্দর প্রজন্ম।
শনিবার (২১ নভেম্বর) বিকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, যশোরের আয়োজনে প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট-২০২৬ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক, গবেষক, ক্যারিয়ার এক্সপার্ট ও প্যারেন্টিং ট্রেইনার এবং ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবিব ইমরোজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী মো. বরকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আবু ফয়সাল। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক গাউসূল আজম
প্রধান অতিথি ড. আহসান হাবিব ইমরোজ বলেন, একটি শিশুর জীবনে প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান তার পরিবার। মা-বাবার আচরণ, পারিবারিক পরিবেশ এবং দৈনন্দিন জীবনাচরণ শিশুর ব্যক্তিত্ব গঠনে গভীর প্রভাব ফেলে। সন্তানকে শুধু ভালো ফলাফলের জন্য চাপ না দিয়ে তার মেধা, আগ্রহ, মনস্তত্ত্ব ও স্বতন্ত্র প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। সন্তানকে সময় দিতে হবে, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। শাসনের পাশাপাশি ভালোবাসা, সহমর্মিতা ও ইতিবাচক অনুপ্রেরণার মাধ্যমে শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তিনি ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে বলেন, শিক্ষার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি প্রফেসর ড. কাজী মো. বরকত আলী বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল সার্টিফিকেট অর্জন নয়; বরং জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ তৈরি করা। বর্তমান সময়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পরিবেশ, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ত্রিভাষিক ও যত্নশীল শিক্ষাব্যবস্থার উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শুধু শিক্ষার্থীদের পাঠ্যবইনির্ভর শিক্ষা দিতে চায় না বরং নৈতিকতা, শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি ও মানবিক গুণাবলির সমন্বয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি শিশুর সফলতার পেছনে শিক্ষক ও অভিভাবক উভয়ের ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের উন্নয়নে অভিভাবকদের সঙ্গে নিয়ে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। তিনি বলেন, এ ধরনের প্যারেন্টিং কনফারেন্স অভিভাবকদের সন্তান প্রতিপালন সম্পর্কে সচেতন করার পাশাপাশি শিক্ষক-অভিভাবকের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ড. জসিম উদ্দিন ও তামান্না রহমান উপমা। তাঁরা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের প্রতি যত্নশীল আচরণ এবং সহশিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক, সৃজনশীল ও নৈতিক বিকাশের সুযোগ তৈরি করা অত্যন্ত প্রয়োজন। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ এ ক্ষেত্রে অভিভাবকদের প্রত্যাশা পূরণে কাজ করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পিন্সিপ্যাল সারাফত হোসেন,অ্যাডভোকেট গাজী এনামুল হক, ড. মাহবুবুল আলম, ‘সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা বিশিষ্ট সংগীতশিল্পী সাইফুল্লাহ মানসুর, মোনায়েম বিল্লাহ, বিশিষ্ট সংগীতশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, অনুষ্ঠানে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, রেজওয়ান হোসেন (অর্থ) মোস্তফা কামাল (এডমিন), আজিজুর রহমান মশিউর, হাসানুজ্জামান, মুস্তাক আহমেদ, বজলুর রহমান, মো. কুতুবুল আলমসহ সকল পরিচালক বৃন্দ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
কনফারেন্সের পাশাপাশি কালচারাল ফেস্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার প্রকাশ ঘটে। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি মিলনমেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here