চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মাধমে এই কার্যক্রম শুরু হয়। এরপর চৌগাছা প্রেসকাবে কেক কাটা হয়। পুস্পস্তবক অর্পণ ও কেক কাটা অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান কবীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর সোহেল, প্রেসকাবের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সাংবাদিক ও পূজা উদযাপন পরিষদ নেতা শ্যামল দত্ত, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক সুমন হোসেন, চৌগাছা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাঈদ মানিক শাহ, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেসবাহ উদ্দিন ইটুসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...













