কয়রা (খুলনা) প্রতিনিধি : ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়রা থানা পুলিশের সদস্য, মো: আল মামুন সরদার (২৫) কে আটক করেছে র্যাব ৬ এর সাতীরা ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে উপজেলার আমাদী ইউনিয়ন এর দশবাড়িয়া গ্রামের দশবাড়িয়া জামে মসজিদের পাশ থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে র্যাব। এ ব্যাপারে র্যাব সাতীরা ক্যাম্পের ডিএডি মোহাম্মদ জিয়াউল হক (সিপিসি) বাদী হয়ে মাদকদ্রব্য আইনে কয়রা থানায় মামলা দায়ের করেছে। থানার মামলা নম্বর ১৯ তারিখ ২৯/৭/২০২১। মামলার তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহাদাত হোসেন জানান, আসামি আল মামুনকে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ বুলবুল আহমেদ একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ধৃত আল মামুন কয়রা থানা পুলিশের সদস্য। তার কনস্টেবল নং ২১৯৩ বিপি নং ৯৫১৫ ১৭৪৫, সে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার দিঘোলিয়া গ্রামের মৃত আবু সাঈদ সর্দারের পুত্র।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...













