কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে নিতাই সাহা (৭০) নামে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেন। ছেলে রাজু সাহা বাবার লাশ গ্রামে নিয়ে গেলে সৎকারের জন্য স্বজনেরা ভয়ে কেউ এগিয়ে আসেননি। খবর পেয়ে লাশ সৎকারের দায়িত্ব গ্রহন করে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন। ঝিনাইদহ ইফার ডিডি আব্দুল হামিদ খান জানান, গত ১৭ জুলাই শৈলকূপা উপজেলার ফুলহরি গ্রামের মৃত জগবন্ধু সাহার ছেলে নিতাই সাহা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ১২ দিন চিকিৎসার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়। নিতাই সাহার ছেলে রাজু আপে করে বলেন, তার বাবার মৃত্যুর খবর শুনে আপন আত্মীয়রা সবাই দূরে চলে যায়। কেউ লাশটি পর্যন্ত নিতে আসেনি। এ অবস্থায় বিপদে পড়ে রাজু। তিনি মোবাইলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলকে জানালে চেয়ারম্যান ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সহায়তায় শৈলকূপার ফুলহরি গ্রামের শশ্মানে লাশের সৎকার করেন। উল্লেখ্য ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত ১৫৭ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














