কামরুজামান লিটন ঝিনাইদহ : আত্মীয় স্বজনরা অমানবিক ভাবে ঘরের বাইরে ফেলে গেলেও ফেলতে পারেনি মানবিক পুলিশ। ফলে পুলিশী তত্বাবধানে ৫৬ বছর বয়েসি অসুস্থ ও মানসিক বৈকল্যসম্পন্ন শোভা বিশ^াসের ঠাঁই হয়েছে ঝিনাইদহ সদর হাসপাতালে। বুধবার রাতে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান সদর থাানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত এমদাদুল হক। শোভা বিশ্বাস এখন হাসপাতালের মহিলা (মেডিসিন) ওয়ার্ডে চিকিৎসাধীন। সদর থাানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত এমদাদুল হক জানান, লোকমুখে খবর পেয়ে তিনি শহরের ভুটিয়ারগাতি এলাকার মাহমুদ হাসান আলিফ নামের এক ব্যবসায়ির নির্মাণাধিন ছয়তলা বাড়ির নিচ থেকে সংজ্ঞাহীন ওই নারিকে উদ্ধার করেন। ওই নারীকে তার স্বজনরা ৪/৫ দিন আগে এখানে ফেলে যান। বিনা চিকিৎসা ও অভুক্ত থেকে শোভা বিশ্বাস সজ্ঞাহীন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহয়োগিতায় পুলিশ শোভা বিশ^াসকে বুধবার রাত সাড়ে আটটার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান। ভুটিয়ারগাতি গ্রামের আলিফ জানান, ৪/৫ দিন আগে কে বা কারা ওই নারীকে ফেলে রেখে যান। সেই থেকে কেউ তাকে খাবার দেয়নি, খোজও করেনি। ঝিনাইদহ সদর হাসাপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক (ইএমও) ডা. নূরজাহান বেগম জানিয়েছেন ভর্তির সময় তিনি এতটাই দুর্বল ছিলেন যে তেমন কিছুই বলতে পারছিলেন না। বেশ কিছুদিন অনাহারে থাকা এবং কিছুটা মানসিক সমস্যাক্রান্ত শোভা বিশ^াস এখন কথা বলছেন, অস্পষ্ট গলায় অবিবাহিত ওই নারি তার বাবার নাম তারক চান্দ্র দাস এবং বাড়ি রামপালের গিলেতলা বলে উল্লেখ করছেন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














