হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মানব সেবাই মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে এবিএস ফাউন্ডেশন। খুলনা অক্সিজেন ব্যাংকের সহযোগীতায় ও এবিএস ফাউন্ডেশনের আয়োজনে রাজগঞ্জ বাজারে মানব সেবার এ বুথে নিয়মিত রোগী দেখছেন রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ জি.এম আবু তৌহিদ ও স্বাস্থ্যকর্মী মোঃ রোকনুজ্জামান বাবুল। রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ জি.এম আবু তৌহিদ জানান- এ কার্যক্রমের ৭ম দিন (০১ আগস্ট) রবিবার, ৮ম দিন (০২ আগস্ট) সোমবার ও ৯ম দিন (০৩ আগস্ট) মঙ্গলবার রাজগঞ্জ বাজারের পুলেরহাট সড়কের ইসলামী ব্যাংকের নিচের এ বুথ থেকে স্বর্দি, কাশি, জ্বর, গলা ব্যাথাসহ নানা রোগে আক্রান্ত প্রায় ৫৫ জন নারী-পুরুষকে ব্যবস্থাপত্রসহ ফ্রি মাস্ক ও ওষুধ দেওয়া হয়েছে। এবিএস ফাউন্ডেশনের পরিচালক মোঃ আব্দুল হক তুহিন বলেন- বর্তমান সময়ে ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ অত্যন্ত জরুরি। তাই এ করোনা মহামারীতে এবিএস ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বুথে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া যে কোনো সময় ০১৭১১-২৮৫১৪২ নম্বর মোবাইল ফোনে কল দিলেই করোনা, করোনা উপসর্গ নিয়ে আক্রান্ত মুমূর্ষু রোগীর পাশে পৌছে যাবে আমাদের অক্সিজেন ও ওষুধ সেবা। আজ (০৪ আগস্ট) বুধবার থেকে স্থান পরিবর্তন হয়ে রাজগঞ্জ মিলনায়তনে এ কার্যক্রম চলবে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













