সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের উদ্যোগে মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সুমন কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. বসিফুর রহমান। মতবিনিময় সভায় ইন্টার্ন চিকিৎসকরা বলেন, সম্প্রতি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র সুপারিশে এবং তত্ত্বাবধায়ক এর অনুমোদনক্রমে ইচিপের কমিটি অনুমোদন করা হয়। কিন্তুু এই কমিটির বিপক্ষে কিছু স্বার্থান্বেষী মহল অপ্রচার করে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমাদের পুরো মাস ব্যাপি কর্মসূচী ঘোষণা করেছি। পথ শিশুদের খাবার বিতরণ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। হসপিটালের সকল রোগীদেরকে ১৫ আগস্ট উপলক্ষে খাবার দেয়া হবে। আমাদের নিরলস পরিশ্রমে সামেকে করোনা রোগী এখন অনেক কম এবং রোগীর স্বজনরা খুশি। করোনাকালে মনোবল বৃদ্ধিতে সকলের সহযোগিতা চান তারা। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসকাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, এম ঈদুজ্জামান ইদ্রিস, আসাদুজ্জামান আসাদ, সেলিম রেজা মুকুল, অসীম বরণ চক্রবর্তী, কাজী শওকাত হোসেন ময়না, কাজী শহিদুল হক রাজু, সহিদুল ইসলাম প্রমূখ। এসময় ইচিপ এর সহ-সভাপতি ডা. আরাফাত আহমেদ, ডা. নাজমুস সাকিব চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ডা: পল্লব রয়, সাংগঠনিক সম্পাদক ডা: আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ডা: মীর সাজিদ শফিক, দপ্তর সম্পাদক ডা: মাসুম বিল্লাহ, সদস্য ডা: আয়েশা সিদ্দিকা প্রমূখ উপস্থিত ছিলেন।
যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল
প্রেস বিজ্ঞপ্তি : যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ওয়াজেদ খান ডব্লু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক...
অভয়নগরে দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩, আহত ১
অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। ৪ নভেম্বর ( বুধবার) সকালে যশোর-খুলনা...
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...













