যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

0
5

যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের প্রমাণ পেয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সুমনা পালের নেতৃত্বে শহরের এমকে রোডে রেস্টুরেন্ট এবং বিমান অফিস রোডে এর রান্নাঘরে অভিযান চালানো হয়। এ সময় পুরোনো মাংস সংরক্ষণ এবং স্বাস্থ্য, স্যানিটারি ও ফায়ার সার্ভিসের সনদ দেখাতে না পারার বিষয়টিও ধরা পড়ে।
এ ছাড়া দড়াটানার নিউ ভৈরব হোটেল ও জনি হোটেলে অভিযান চালিয়ে গুরুতর অনিয়ম না পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here