যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক

0
7

যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক নারীকে আটক করে দায়িত্ব রত হাসপাতালের পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করেছে। এসময় তাঁর কাছ থেকে একটি সোনার চেইন ও নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে এ ঘটনা ঘটে।
আটক খাইরুন্নেসা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গড় মণ্ডল গ্রামের তোবারকের স্ত্রী। ভুক্তভোগী হাসিনা বেগম (৪০) যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের মজিবরের স্ত্রী।
যশোর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কনস্টেবল জুয়েল রানা জানান, সকালে চিকিৎসকের পরামর্শ নিতে বহির্বিভাগের ১৪ নম্বর কক্ষে যান হাসিনা বেগম। এ সময় তাঁর গলায় থাকা সোনার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন খাইরুন্নেসা। বিষয়টি বুঝতে পেরে উপস্থিত লোকজন ধরে হাসপাতালে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাঁর কাছ থেকে একটি সোনার চেইন ও নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here