নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল জেলায় করোনায় ২৪ জন আক্রান্ত হয়েছেন এবং দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৯৬ জন। শনাক্তের হার ১৮ দশমিক ০৪ শতাংশ। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত মোট চার হাজার ৩২৫ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে সদরে দুই হাজার ১০৭ জন, লোহাগড়ায় এক হাজার ৪৪৯ জন ও কালিয়ায় ৭৬৯ জনের করোনা পজেটিভ । এ পর্যন্ত সুস্থ হয়েছে তিন হাজার ৪৪০ জন সুস্থ হয়েছে। এখনো পর্যন্ত ৭৮৯ জন পজেটিভ আছে। আইসোলেশনে রোগীর সংখ্যা ৭৯৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৬ জন। করোনায় আ্ক্রান্ত হয়ে লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকার আবু তালেব মল্লিক ও লোহাগড়ার চরমল্লিকপুর গ্রামের সুফিয়া বেগম মারা গেছেন। এরা দুই জনই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














