ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

0
1

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড সিরাজ চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম শামীম কবির। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপি সদস্য সচিব সরদার আব্দুল মালেক, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান শাহিন, মোল্লা কবির হোসেন, শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান, মশিউর রহমান লিটন, মোল্লা মশিউর রহমান, মাষ্টার আইয়ূব আহমেদ, জিএম সাইকুল ইসলাম, আব্দুস সালাম, শহিদুল মোড়ল, শহিদুল ইসলাম শহিদ, মোনায়েম গাজী, শফিকুল জোয়ার্দার, এফএম রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, শাহানুর বেগম, রহিমা বেগম, জিএম মনিরুজ্জামান সোহাগ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here