স্টাফ রিপোর্টার, তালা ॥ তালার হরিহরনগরে ঔষুধের দোকানে হামলা-লুটপাটের থানা পুলিশে অভিযোগ করায় প্রতিপক্ষরা আবারও হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ আগষ্ট) পুলিশ তদন্তে গেলে, ঘটনার সত্যতা স্বীকার করায়, অন্যান্য দোকানদারদের উপর সন্ত্রাসীরা আবারও হামলা চালিয়েছে তারা। এ ঘটনায় প্রতিপক্ষ সহ এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে। যে কোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। জানযায়, শুক্রবার (৬ আগষ্ট) সকালে চাঁদার দাবীতে হরিহরনগর বাজারে শাহনাজ মেডিকেল হল নামক ফার্মেসীতে হামলা ও লুটপাট করে স্থানীয় কয়েক নেশাখোর যুবক। এ ঘটনায় ভুক্তভোগীরা তালা থানায় অভিযোগ করলে তালা থানার এস আই আবু কওছার সরেজমিন ঘটানার তদন্তে যান। তদন্ত শেষে পুলিশ চলে আসার সাথে সাথেই ঘটনার সত্যতা স্বীকার করার অপরাধে আশপাশের দোকানদারদের উপর চাড়াও হয় আসামীরা। এ সময় তারা চায়ের দোকানদার দিদারুল গোলদার (৫৫) সহ ২/৩ জন দোকানদারকে মারপীট করে তারা। ঘটনার বিবরণে আরও জানাযায়, গত শুক্রবার (৬ আগষ্ট) সকালে উপজেলার খেশরা ইউনিয়েনের হরিহরনগর বাজারে শাহনাজ মেডিকেলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসী হামলায় দোকানের মালিক আলমগীর হোসেন সহ প্রতিবেশী আয়াতুল মিজান রকি (৩২) ও রাশেদ গোলদার (২৭) আহত হয়। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলমঙ্গীর হোসেনের পিতা মোসলেম গোলদার জানান, শুক্রবারের হামলার ঘটনায় থানায় অভিযোগ করি। শনিবার বিকালে তালা থানার এস আই আবু কওছার ঘটনার তদন্তে আসেন। তিনি তদন্ত করে চলে যাওয়ার সাথে সাথে হরিহরনগর গ্রামের সামাদ গোলদারের ছেলে সাথী গোলদার (৩৬), স্বাধীন (২২), সাত্তার গোলদারের ছেলে মিলন (৩০), ইমন (২৫), রাসেল (৩২) সহ ৬/৭ জন যুবক লাঠিসোটা নিয়ে যারা ঘটনার সত্যতা স্বীকার করেছে তাদের কে হুমকী-ধামকী দেয়। এসময় চায়ের দেকানদার দিদারুল গোলদার সহ ২/৩ জন লাঞ্চিত করে আসামীরা। এ বিষয়ে প্রতিপক্ষ সামাদ গোলদার গং জানান, তাদের সাথে জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হয়েছে। পরবর্তীতে আবার ও হামলার বিষয়টি তিনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, **দোয়া মাহফিল, কবর জিয়ারত, শিক্ষা উপকরণ...
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যশোরে নানা কর্মসূচির মধ্য...
যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ
যশোর অফিস : যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ২৭৫ জনকে সোলার সিস্টেম ইনস্টলেশন ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ...
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরে রিক্সা ভ্যান শ্রমিক দলের খাদ্য বিতরণ
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলে যশোর জেলা জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের উদ্যোগে...
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, স্মৃতির পাতায় অমলিন থাকবেন তাঁরা” মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের তিন...
রাহাত আলী , মনিরামপুর :দীর্ঘদিনের কর্মব্যস্ততা, শ্রেণিকক্ষের পাঠদান, সহকর্মীদের সঙ্গে হাসি-আড্ডা আর শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা মায়ার বন্ধন—সবকিছুরই আনুষ্ঠানিক ইতি ঘটল এক আবেগঘন আয়োজনে।...
যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল
প্রেস বিজ্ঞপ্তি : যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ওয়াজেদ খান ডব্লু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক...













