পিবিআই সাতক্ষীরার অভিযানে চাঞ্চল্যকর মোজাম্মেল মিস্ত্রী হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

0
5

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীলার শ্যামনগরের চাঞ্চল্যকর মোজাম্মেল মিস্ত্রী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার সন্ধ্যায় পিবিআই সাতক্ষীরা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৭ অক্টোবর পিবিআই সিলেট জেলার সহযোগিতায় সিলেট মহানগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের মোঃ ইস্রাফিল মিস্ত্রীর ছেলে এ মামলার ১নং আসামী জিসান হোসেন বিজয় বাবু ওরফে জিহান (২৪) এবং একই এলাকার মোঃ ওমর ফারুকের ছেলে এ মামলার ২নং আসামী আবুজার গিফারি (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোজাম্মেল মিস্ত্রী গত ১০/১০/২০২৬ তারিখ শ্যামনগর হইতে নিজ মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপালপুর ব্রিজের উপর পৌছাইলে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায় । স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে পথচলতি ভ্যান যোগে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ খুলনা মেডিকেল কলেজে রেফার্ড করিলে গত ১৩/১০/২৬ ইং তারিখ চিকিৎসারত অবস্থায় বিকালে মৃত্যুবরন করেন। এরপর নিহতের ছেলে তোজাম্মেল হোসেন গত ২০ অক্টোবর বাদী হয়ে এজাহারনামীয় ৬ জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে শ্যামনগর থানা একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২, তাং-২০/১০/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৫০৬/১১৪/৩৪। মামলাটি পিবিআইয়ের সিডিউল ভুক্ত হওয়ায় পিবিআই হেডকোয়ার্টার্সের সিদ্ধান্তক্রমে পিবিআই সাতক্ষীরা তদন্তভার গ্রহণ করে। পিবিআই সাতক্ষীরা জেলার পুলিশ সুপার রেশমা শারমিন এর সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযু্ক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত আসামীর পরিচয় ও অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তাসহ পিবিআই, সাতক্ষীরার একটি চৌকস দল গত ২৭ অক্টোবর বিকালে ১নং আসামী জিসান হোসেন বিজয় বাবু ওরফে জিহান এবং ২নং আসামী আবুজার গিফারিকে পিবিআই সিলেট জেলার সহযোগিতায় সিলেট মহানগরী এলাকা হতে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীদ্বয় হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
মামলার তদনন্তকারী কর্মকর্তা‌ পিবিআই সাতক্ষীরার এসআই (নিরস্ত্র) মোঃ তুহিন গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল ২৮ অক্টোবর আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here