গাজী আব্দুল কুদ্দুস ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় শিার্থীদের শিক্ষা কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টিপনা আঙ্গারদোহা দাখিল মাদ্রাসা সুপার বাইজিদ হোসাইন শিার্থীদের নামে বরাদ্দকৃত টাকার অর্ধেক টাকা” বরাদ্দ পেতে যোগাযোগ ও অফিস খরচ” এর নামে কেটে নিয়েছে। ভুক্তভোগী অভিভাবকরা মাদ্রাসা পরিচালনা পর্ষদের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন। অভিভাবকরা জানান, তাদের সন্তানদের শিা সহায়তার অংশ হিসেবে ২৯ জুলাই মোবাইলের নগদ একাউন্টে ৫ হাজার টাকা আসে। রাতে মাদ্রাসা সুপার তাদের ফোন করে ওই টাকা বরাদ্দ পেতে খরচের কথা জানিয়ে আড়াই হাজার টাকা ফেরত দিতে বলেন। মাদ্রাসা পরিচালনা পর্ষদ সদস্য আলতাফ হোসেন মোড়ল ও তাদের কে ফোন করে অর্ধেক টাকা ফেরত চান। পরে ৩২ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ১০জন অভিভাবক মাদ্রাসায় গিয়ে সুপারের নিকট ২৫ হাজার টাকা ফেরত দেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক ােভ তৈরি হয়। খর্নিয়া ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম জানায়, মাদ্রাসা সুপার কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যারা টাকা বরাদ্দ দিয়েছেন তাদের সাথে চুক্তি হয়েছে শিক্ষার্থীরা ১০ হাজার করে টাকা পেলে ৫ হাজার টাকা তাদেরকে দিতে হবে। সে হিসেবে শিার্থীরা ৫ হাজার টাকা পাওয়ায় তাদের নিকট থেকে আড়াই হাজার করে টাকা আদায় করা হয়েছে। কিন্তু এলাকায় ােভ তৈরি হয়। শিার্থীদের কাছ থেকে নেওয়া টাকা আপাতত: সুপারের কাছে রাখতে বলা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসা সুপার বাইজিদ হোসাইন এর সাথে পরিচালনা পর্যদের সদস্য আলতাফ হোসেন মোড়ল ও জড়িত রয়েছেন। এ বিষয়ে মাদ্রাসা সুপার মোঃ বাইজিদ হোসাইন বলেন, শিা মন্ত্রণালয়ের কল্যাণ তহবিলের টাকা অনলাইনে আবেদনের মাধ্যমে পাওয়া গেছে। মাদ্রাসা কমিটির সদস্য আলতাফ হোসেন মোড়ল ওদের একজনের (মন্ত্রণালয়) সাথে চুক্তি করে টাকা এনেছেন। বিষয়টি নিয়ে ঝামেলা হলেও তা মিটে গেছে। আলতাফ হোসেন মোড়ল জানাই, সুপারই আমাকে বলেছিলেন একটা মাধ্যম আছে। যার মাধ্যমে যোগাযোগ করা হলে এভাবে টাকা পাওয়া যাবে। তিনি যোগাযোগ করেছেন আমি সেই মাধ্যমে কাউকে চিনি না। আদায়কৃত সব টাকা সুপারের কাছে জমা রয়েছে। ুব্ধ এলাকাবাসী শিার্থীদের টাকা আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ বলেন, বিষয়টি আমি জানি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













