ঘারপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা শাহাজালাল গ্রেপ্তার

0
5

যশোর অফিস : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাজালালকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহাজালাল ওই গ্রামের রকিবুদ্দিন বিশ্বাসের ছেলে। বাঘারপাড়া থানার ওসি জিয়াউর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here