কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের পাট চাষিরা এখন পাট কাটতে, পানিতে জাগ দিতে, আবার কেউবা পাট থেকে পাটের আঁশ ছড়াাতে ব্যবস্ত সময় পার করছেন। চাষিরা জানান, গত বছর পাটের দাম ভালো হওয়ায় পাট চাষে আগ্রহ বাড়েছে। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত পাটের বাজার ভালো থাকলেও শেষ পর্যন্ত থাকবে কিনা এ নিয়ে শংকায় পড়েছে তারা। ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এর পাট চাষি মিজানুর রহমান বলেন, আগে পাটের ভালো দাম না পাওয়ায় অন্য ফসলের দিকে ঝুকেছিলেন। কিন্তু দু’বছর পাটের দাম ভালো পাচ্ছি। বিশেষ করে গত বছর প্রতিমণ পাট বেশি দামে বিক্রি করতে পেরেছি। এ কারণে চাষিরা আবারো পাট আমাদের দিকে ঝুঁকে পড়েছে। চলতি মৌসুমী পাট চাষের জন্য আবহাওয়া অনুকূলে থাকায় পাট ভালো হয়েছে। আনোয়ার নামে এক পাট চাষি জানান, চলতি বছরে নতুন পাটের প্রতিমণ বর্তমান বাজার দাম ২ হাজার ২ শত থেকে ২ হাজার ৫ শত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে বাজারে যথেষ্ট পরিমাণে পাট উঠা শুরু হলে দাম কেমন হবে সে বিষয়ে আশঙ্কায় আছি। ঝিনাইদহের শহরের পাট ব্যবসায়ী জাহিদুর রহমানের সাথে কথা বলে জানা গেছে, তারা বর্তমানে প্রতি মণ পাট ২ হাজার থেকে আড়াই হাজার টাকা দরে কিনছেন। ঝিনাইদহর কৃষি স¤প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ২২ হাজার ৬ শত ৬০ হেক্টর জমিতে পাট আবাদ করেছে চাষিরা।
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ
সাইফুল ইসলাম, শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার...
ডুমুরিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক-২
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে...
ফকিরহাটে দিবা কফি হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন “রাজনীতি কোন পেশা নয়, মানুষের সেবা”:...
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "দিবা কফি হাউজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট"। স্থানীয় ও পথচারী মানুষের জন্য মানসম্মত খাবার ও...
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেছেন দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরুণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয়...
যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
যশোর অফিস : যশোরে চাঁদা না দেওয়ায় সুজন (২৫) নামে এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ সময় তাঁর...













