কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ সরকারের রাষ্ট্র মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংক লিমিটেডের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সি এস আর)এর আওতায় চলমান করোনা ভাইরাস (কোভিড ১৯)এর কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সোনালী ব্যাংক লিমিটেড সারা দেশে করোনাভাইরাস এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার জন্য বাংলাদেশ সরকার কে ২২ কোটি টাকা হস্তান্তর করে। এরই ধারাবাহিকতায় নড়াাইল জেলায় ৬ লাখ ৫০হাজার টাকা জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগস্ত অসহায় ৩২৫টি পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২আগস্ট) বিকাল ৩টায় কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৭২ টি পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেড কালিয়া শাখার ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম সহ সহায়তা প্রাপ্ত ব্যক্তিগন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














