কালীগঞ্জ ( ঝিনাইদহ ) প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোবাইল ফোন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শ্রেনী , পেশার মানুষের নিকট মোবাইল ফোন বর্তমানে জীবন সঙ্গীতে পরিনত হয়েছে। চাকুরী জীবি থেকে শুরু করে ভ্যান- রিকসা চালক, কৃষক , দিন মুজুর , জেলে , তাঁতী, কামার, কুমার সহ সকল পেশার মানুষ ও স্কুল, মাদ্রাসা, কলেজ গামী ছাত্র – ছাত্রীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহার দিন দিন ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন ও অভিভাবকদের উদাসীনতার কারনে মোবাইল ফোন, মেমোরি কার্ড ডাউন লোডিং সিস্টেমের মাধ্যমে ছাত্র ছাত্রী , কিশোর – কিশোরীদের হাতে পৌঁছে যাচ্ছে অশ্লীল ভিডিও চিত্র। ফলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। বাজারে বাজারে চলছে মেমোরি কার্ড ডাউন লোডিংয়ের জমজমাট ব্যবসা। কালীগঞ্জ পৌর সভা সহ ১১ টি ইউনিয়নের প্রতিটি বাজারে চলছে মেমোরি কার্ড ডাউন লোডিংয়ের জমজমাট ব্যবসা। ফলে কালীগঞ্জ শহর সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে গড়ে উঠেছে অসংখ্য কম্পিউটারের দোকান। এ সব দোকানের এক শ্রেনীর মুনাফা লোভী ব্যবসায়ীরা টাকার বিনিময়ে মোবাইল ফোন ব্যবহারকারী স্কুল , কলেজ ও মাদ্রাসা গামী কিশোর কিশোরীদের হাতে পৌছিয়ে দিচ্ছে অশ্লীল ভিডিও চিত্র। এ কারনে এলাকার উঠতি বয়সের যূব সমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এমনও ছেলে – মেয়ে আছে তাদের লেখা – পড়া করাতে হলে অভিভাবকদের মোবাইল ফোন কিনে দিতে হচ্ছে। মোবাইল ফোন কিনে না দিলে পড়া লেখা বন্ধ সহ আত্বহত্যার হুমকীতে অনেক অভিভাবক বাধ্য হয়ে তাদের সন্তানদের হাতে হাতে মোবাইল ফোন কিনে দিতে বাধ্য হচ্ছে। এ সকল কম্পিউটারের দোকান গুলোতে অশ্লীল ছবি লোড করার জন্য ভীড় জমাচ্ছে উঠতি বয়সের ছেলে মেয়েরা। এ সকল অশ্লীল ভিডিও চিত্রের ফলে একদিকে উঠতি বয়সের যুব সমাজ দিনদিন ধ্বংস হচ্ছে। অপর দিকে বৃদ্ধি পাচ্ছে ইভটিজিংয়ের মত মারাত্বক সামাজিক ব্যাধি মেমোরি কার্ড ডাউন লোড করতে কোন কম্পিউটার দোকানে গেলে কিছু অসাধু কম্পিউটার ব্যবসায়ীরা ঐ মেমোরিতে থাকা নিজস্ব মাল্টি মিডিয়া ফাইল গুলো গোপনে কপি করে কম্পিউটারে রাখা হয় এবং সে গুলো ছড়িয়ে দেয়া হয় অন্যান্ন মোবাইলে। এমন কিছু যুবক আছে তারা মেয়েদের প্রতারনার ফাঁদে ফেলে তাদের নগ্ন ছবি মোবাইলে ধারন করে কম্পিউটারের মাধ্যমে পর্ন ছবি বানিয়ে সিডির মাধ্যমে বাজারে ছড়াচ্ছে। এ কারনে স্কুল, কলেজ ও মাদরাসায় পড়ুয়া ছাত্র ছাত্রীদের অভিভাবকরা এ পর্ন চবি চক্রদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক মাস্তর দাবী জানিয়েছেন।
মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ
মহম্মদপুর (মাগুরা) প্রদিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে...
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত...
দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে...
স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া খালেক সরকার...
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার...
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে বিদেশে পালিয়েছে। ধ্বংস প্রাপ্ত...













