নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইলের পল্লীতে ভাগ্নের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন খালা। পরকীয়া প্রেমের জের ধরে নড়াইলের লোহাগড়ায় স্বামীর সংসার ছেড়ে এক সন্তানের জননী ভাগ্নের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন খালা সবিতা খানম। কিন্তু বিধি বাম ! সোমবার (০১ জুন) সকালে বেরসিক পুলিশ তাদেরকে গ্রেফতার করে লোহাগড়া থানায় নিয়ে আসেন। এ ঘটনায় সবিতার স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মজিবর খানের ছেলে ও লোহাগড়া ফিলিং ষ্টেশনের মালিক সৈয়দ বোরহান আলীর ভাগ্নে সবুজ খান (৩৫)’র সাথে পৌরসভার কুন্দশী গ্রামের প্রবাসী বদরুদ্দোজা পান্নুর স্ত্রী এক সন্তানের জননী সবিতা খানম (৩২)’র মধ্যে দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। পান্নু বিষয়টি জানতে পেরে বিদেশ থেকে বাড়ী এসে এ নিয়ে স্ত্রীর সাথে তার মনোমালিন্য হয়। এরপর স্ত্রী সবিতা খানম গত রোববার সন্ধ্যায় স্বামীর সংসার ছেড়ে ভাগ্নে সবুজের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। অভিযোগের ভিক্তিতে লোহাগড়া থানার এসআই আতিকুজ্জামনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের লোহাগড়া ফিলিং ষ্ট্রেশন এলাকা থেকে তাদেরকে আটক করে। এ ঘটনায় সবিতার স্বামী বদরুদ্দোজা পান্নুর বাদী হয়ে সোমবার দুপুরে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, অভিযুক্ত সবুজ খান লোহাগড়া ফিলিং ষ্টেশনের মালিক সৈয়দ বোরহান আলীর ফিলিং ষ্টেশনে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














