সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থেকে আহসান সরদার (২০) নামে নিঁখোজ এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভুরুলিয়া গ্রামের আলভি সরদারের পুকুর হতে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ভুরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশাসন গ্রামের আমিরুল সরদারের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্যা নার্গিস পারভীন জানান, গত সোমবার রাত ৯টার দিকে আহসান বাড়ী থেকে বাহিরে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এরপর আজ দুপুরে ভুরুলিয়া গ্রামের আলভি সরদারের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার হয়। শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে আলভি সরদারের পুকুর থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তবে, কি কারনে তার মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে তা জানা যায়নি। তার মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















