স্টাফ রিপোর্টার : করোনার কারণে সরকারি নির্দেশনায় ৬০ ভাগ বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে যশোরের বামপন্থী দলগুলো মানববন্ধন করেছে। ২জুন মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় শহরের মুজিব সড়কে প্রেসকাবের সামনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) উদ্যোগে এ মানবন্ধনের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব মেনে আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বাসদ, বাসদ (মার্কসবাদী) ও সিপিবি যশোর জেলার নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বে যখন জ্বালানি তেলের দাম কমেছে, তখন আমাদের বাস ভাড়া বেশি হয়েছে। কোথাও কোথাও সরকারি নির্দেশনার ৬০ ভাগেরও বেশি বাস ভাড়া নেওয়া হচ্ছে। দেশে এই অবস্থায় যা খুবই কষ্টকর। তাই অবিলম্বে বাস ভাড়া কমানোর দাবি করেন তারা। মানববন্ধন চলাকালে সংপ্তি সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলা কমিটির সেক্রেটারি জিল্লুর রহমান ভিটু, সিপিবির সভাপতি অ্যাড. আবুল হোসেন প্রমুখ।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














