স্টাফ রিপোর্টার : মাদক বিক্রি করতে নিষেধ করায় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের শাহজাহানের বাড়িতে হামলা চালিয়ে মারপিট নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে শ্লীলহাতানী ঘটিয়ে বাড়ি ঘর ভাংচুর করে ক্ষতি সাধন করেছে। এ সময় প্রাণ নাশের হুমকী দিয়ে নির্বিঘেœ চলে গেছেন বলে কোতয়ালি মডেল থানায় ৯ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। আসামীরা হচ্ছে,সদর উপজেলার বড় ভেকুটিয়া কারিগর পাড়ার রওশনের ছেলে তৌহিদুল,সামছুর ছেলে আনিসুল,শরীর ছেলে বিপুল,শহিদুলের ছেলে মনিরুল,সামছুর ছেলে আজিজুল,রওশনের ছেলে ডলার, মোহাম্মদের ছেলে ইমাম, শরিফুলের মামুন ও মৃত মুসার ছেলে দিপুসহ অজ্ঞাতনামা ২/৩জন। বড় ভেকুটিয়া গ্রামের সলেমান দফাদারের ছেলে শাহজাহান সোমবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীরা এলাকায় মাদক বেচাকেনা করে। আসামীদের মাদক বিক্রি করতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে গত ৩১ মে বিকেল ৩ টায় শাহজাহানের বাড়িতে হামলা চালায়। এ সময় ছোট ভাই শামীম ও ছোট ভাইয়ের স্ত্রী পিয়া ঠেকাতে এলে তাদেরকে মারপিট পূর্বক শামীমের কাছ থেকে নগদ ২৫ হাজা টাকা ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারপিট পূর্বক শ্লীলতাহানী করে গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় শামীমও শাহজাহানকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














