সাাতীরা প্রতিনিধি ঃ আকষ্মিকভাবে বুধবার রাত থেকে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের ন্যায় শুক্রবার সকাল থেকে সাতীরায় দূরপাল্লার পরিবহন, আন্তঃ জেলা পরিবহন, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ সব ধরণের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা। সাধারণ যাত্রীরা জানান, আগে থেকে ঘোষণা না দিয়ে হঠাৎ করে সরকার ডিজেলের দাম বাড়িয়ে দেওয়ায় পরিবহন ও বাস মালিকরা শুক্রবার সকাল থেকে গণপরিবহনসহ সকল ধরনের পরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে তারা বিপাকে পড়েছেন। এতে গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের কষ্ট পোহাতে হচ্ছে। বাড়তি টাকা দিয়ে তাদের গন্তব্য স্থলে পৌছাতে হচ্ছে। এদিকে, ইজিবাইক ও মহেন্দ্রযোগে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও পরিবহন শ্রমিকদের বাধার কারণে তারা সমস্যায় পড়ছেন বলে জানান। পরিবহন শ্রমিকরা জানান, ডিজেলের দাম বাড়ানো হলেও সরকার পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত না নেওয়ায় মালিকপ গাড়ি বন্ধ রেখেছেন। এতে তাদের সংসার চালানো কষ্ট হয়ে পড়বে। ঈগল পরিবহনের সাতীরা কাউন্টারের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম জানান, ডিজেলের দামের পাশাপাশি ভাড়া না বাড়ানোয় তারা পরিবহন চলাচল বন্ধ রেখেছেন। পরিবহন মালিক সমিতির পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা পরিবহন বন্ধ রাখবেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














