সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার দৃষ্টিনন্দন পিকনিক স্পট ‘মোজাফফর গার্ডেন’ এ দিনভর অভিযান চালিয়ে কুমির, সাপ, বানরসহ ২১ প্রকারের ৫৯টি বন্যপ্রানী জব্দ করেছে বনবিভাগ। বনজ প্রানী পোষা সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র না থাকায় এই অভিযান চালানো হয়েছে বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্যাহ আস সাদিক নিশ্চিত করেন। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত মোজাফফর গার্ডেন এর সুবিন্যস্ত সংরক্ষিত এলাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। এতে অংশ নেন বনবিভাগ ও পশু সম্পদ সংরন বিভাগের কর্মকর্তারা। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্যাহ আস সাদিক গণমাধ্যমকে জানান, খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরণের সহয়তায় বৃহস্পতিবার দুপুর থেকে সাতীরা শহর উপকণ্ঠের খড়িবিলায় মোজাফফর গার্ডেন এ অভিযান চালিয়ে দুটি কুমিরের একটির বয়স ছিল ১০বছর অপরটির ৬ বছর। পাইথন দুটির বয়স ৫ থেকে ৬ বছর তাদেরকে জব্দ করা হয়। এছাড়াও জব্দকৃত প্রানীর মধ্যে আরও রয়েছে ৩টি বাজপাখি, ১টি উল্লুক, ৬টি বানর, ২টি সঁজারু, ১০টি অতিথি পাখি, অজগর সাপ ২টি, হনুমান অস্ট্রেলিয়া ২টি, গুইসাপ ৪টি, মদন টাক ১টি ও ঈগল ২টিসহ বিভিন্ন বন্যপ্রানী রয়েছে। অভিযান চলাকালে মোজাফফর গার্ডেনের মালিক খায়রুল মোজাফফর মন্টু এবং তার অফিসের সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন। আব্দুল্যাহ আস সাদিক আরো বলেন, যথাযথ কাগজপত্র না থাকায় এসব বন্যপ্রানী গুলো গার্ডেন মালিক আভিযানিক দলের নিকট প্রদান করেছেন। বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের খুলনা বিভাগীয় প্রধান নির্মল কুমার পাল জানান, অভিযানে মামলা হয়নি। তবে কিছু প্রানী অবমুক্ত করার ব্যবস্থাসহ কিছু প্রানী ঢাকাতে নেওয়া হচ্ছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














