মাসুদ রানা,মোংলা ঃ জ্বালানী তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্তের প্রেেিত পরিবহণ ভাড়াও বাড়িয়ে নির্ধারণের দাবীতে মোংলায় যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফলে শুক্রবার ভোর থেকে মোংলা থেকে ঢাকা-চট্রগ্রাম, মোংলা-খুলনা, মোংলা-বাগেরহাট-বরিশালসহ সকল রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছে মালিক-শ্রমিকেরা। ফলে মোংলা থেকে ভিন্ন পরিবহণে বিকল্প ব্যবস্থায় বাগেরহাট-খুলনা যেতে ১ টাকা ভাড়ার স্থলে ৩শ টাকা দিয়ে যেতে হচ্ছে। এতে যাত্রী সাধারণের ভোগান্তি, সময়ের অপচয় ও অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। অপরদিকে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক চলাচল ও। মোংলা বন্দরের সম্মুখে ও দিগরাজ শিল্প এলাকার বিভিন্ন মিল-কলকারখানার সামনে সব সময় শত শত ট্রাকের জটিল থাকলেও শুক্রবার সেসব জায়গা একেবারে ফাঁকা রয়েছে। পরিবহণ চলাচল বন্ধের কারণে তারা পণ্য পরিবহণ বন্ধ রেখেছেন। তাদের দাবী, তেলের দাম বাড়ানো হয়েছে, এতে তাদেরও খরচ বাড়বে। তাই সরকার পরিবহণ ভাড়া নির্ধারণ করে নেয়া দেয়া পর্যন্ত তাদের এ পরিবহণ ধর্মঘট অব্যাহত থাকবে। এদিকে ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দর জেটি, ইপিজেড ও শিল্প এলাকার তেল, গ্যাস, সিমেন্টসহ বিভিন্ন ফ্যাক্টরীর পণ্য এবং কাঁচামাল পরিবহণ বন্ধ হয়ে গেছে। এতে আর্থিক তির সম্মুখীন হয়ে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বসে থেকে আর্থিক তিতে পরিবহণ মালিক – শ্রমিকেরাও।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














