ভ্রাম্যমান প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল গনি স্মৃতি ল টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় কামটা ফুটবল মাঠে কামটা মিতালী সংঘের সহযোগিতায়, সিমরা এগ্রো লিঃ সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনীয় খেলায় আব্দুল গনি’র পুত্র আব্দুল কায়ুম হোসেনেট সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী, সিমরা এগ্রো লিমিটেডের ম্যানেজার শেখ রকিবুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, ইউপি সদস্য প্রার্থী মোনায়েম হোসেন, আয়োজক কমিটির সদস্য ফরিদ হোসেন প্রমুখ। উদ্বোনীয় খেলায় ভাতশালা ফুটবল একাদশ ও পিডিকে কাব (কালীগঞ্জ) অংশ নেন। খেলায় ০-২ গোলে ভাতশালা ফুটবল একাদশ জয়লাভ করে। আগামী ১২ নভেম্বর শুক্রবার মাহমুদপুর ফুটবল একাদশ ও হাজীপুর ফুটবল একাদশ অংশ গ্রহন করবেন। উক্ত খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজন কমিটি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














