বাঘারপাড়া (যশোর) থেকে আজম খান ঃ বাঘারপাড়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ ঘটিকায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, আওয়ামীলীগ করে শেখ হাসিনার নির্দেশ মানবেন না এটা হবেনা। দলোর হাইকমান্ডের কঠোর নির্দেশনার পরও থেমে নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চক্রান্তকারীরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। দলের সিদ্ধান্ত না মেনে নৌকার বিপে কাজ করলে পরবর্তীতে তাদের ব্যাপারে দলীয়ভাবে কঠিন শাস্তির ব্যাবস্থা করা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক সাংসদ এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিযয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আসাদুজ্জামান মিঠু। অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাস্টার ইমদাদ হোসন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদুল হাসান সুমন, ইব্রাহিম হোসেন , পুলক ঘোষ প্রমুখ। এ বর্ধিত সভায় অতিথিদের সংগে আরও উপস্থিত ছিলেন ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















