প্রেস বিজ্ঞপ্তি : খুলনায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (শনিবার) সকালে খুলনার একটি হোটেলে সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক-উল-আলম। ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক জি এম হাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষ বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক-উল-আলম বলেন, আনসার ও ভিডিপির সদস্যদের জীবন মান উন্নয়নে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকের শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ট প্রদান অব্যাহত আছে। স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, দারিদ্র্য বিমোচনে ব্যাংক ব্যপক ভূমিকা পালন করছে। তিনি ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীদের সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন আপনাদের উপর ব্যাংকের ভিত্তি নির্ভর করছে। তিনি আরো বলেন, ব্যাংক এগিয়ে যাচ্ছে। বর্তমানে ব্যাংক আরো গতিশীল হয়েছে। খুলনা অঞ্চলের সকল উপজেলায় পর্যায়ক্রমে শাখা স্থাপন করা হবে। সম্মেলনে সাতক্ষীরা, খুলনা, নড়াইল ও যশোর জেলার ১৯টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন ফকিরহাট শাখার ব্যবস্থাপক জয়নাব খাতুন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














