সদর প্রতিনিধি ঝিনাইদহ : চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে মনোনয়ন পেতে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১১৯ জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছে জেলা আওয়ামী লীগের কাছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ উন্মুক্তভাবে প্রার্থীদের কাছ থেকে সিভি আহবান করে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে। ঝিনাইদহ সার্কিট হাউজে দিনব্যাপী সিভি সংগ্রহ করা হয়। সিভি গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু,সহ সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ আককাস উদ্দিন,মাসুদ আহমেদ সঞ্জু,জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার খান সউদ,জেএম রাশীদুল আলম রশীদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, এম এ হাকিম, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার,দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ,উপ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন,জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল,জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ প্রমুখ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ জানান, সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৪র্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া স্বচ্ছ করতে উন্মুক্ত সিভি গ্রহণ করা হয়। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১১৯ জন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সিভি জমা দিয়েছেন। এর মধ্যে গান্না ও পোড়াহাটি ইউনিয়ন থেকে একই পরিবারের ৩ জন করে সিভি জমা দিয়েছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














