সাতক্ষীরা প্রতিনিধি ঃ দীর্ঘ বিরতির পর রোববার সকাল থেকে শুরু হয়েছে ২০২১ সালের এসএসসি পরীক্ষা। এ বছর সাতক্ষীরা জেলায় মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল থেকে মোট ৪৬টি পরীক্ষা কেন্দ্রে ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৮ হাজার ৭০৭ জন স্কুলে, ৫ হাজার ৯৩২ জন মাদ্রাসায় ও ১ হাজার ৬৩৮জন ভোকেশনালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে। করোনা সংক্রমন মাথায় রেখে যশোর শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থ্যা। যদিও বোর্ডের নির্দেশনা অনুযায়ী একজন শিক্ষার্থীর সাথে একজন অভিভাবকের উপস্থিতির কথা বলা হলেও এই নির্দেশনা মানছে না অনেক অভিভাবক। তবে কেন্দ্রের ভিতরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে একজন পরিক্ষার্থী বসে জেড প্যাটেন্ট এ পরিক্ষা দিচ্ছে বলে জানালেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের ভিতরে প্রবেশ করানো হচ্ছে প্রতিটি শিক্ষার্থী। মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা। করোনা সংক্রমন রোধে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। এই ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে অসুস্থ পরিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে দুইটি আইসোলেসন রুম। আর সার্বক্ষনিক থাকবে একজন চিকিৎসক। এছাড়াও প্রতিটি বেঞ্চে বসানো হবে একজন করে পরিক্ষার্থী। এদিকে দীর্ঘদিন পর স্বল্প পরিসরে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরাও কিছুটা সস্তিতে। আর দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষা বর্ষ শুরু করা দাবি অভিভাবকদের।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













